স্কুল ভাসিয়ে নিয়ে গেল জলের তোড়! শিক্ষকের তৎপরতায় রক্ষা পেল হাজারেরও বেশি শিশুর প্রাণ
August 31, 20261:33 pm

নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও হড়পা বানের ধ্বংসলীলার মাঝে এক শিক্ষক ১৬৪৩ জন পড়ুয়ার জীবন বাঁচিয়ে সাহসিকতার এক অনন্য নজির গড়েছেন। ত্রিশূলী উপত্যকার ত্রিভুবন ত্রিশূলী সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি নদীর জলস্তর বৃদ্ধির খবর পেয়ে তৎক্ষণাৎ সতর্কতা ঘণ্টা বাজিয়ে পুরো স্কুল খালি করে দেন। তাঁর এই দ্রুত সিদ্ধান্তের পর মুহূর্তেই প্রলয়ী জলের তোড় আস্ত স্কুলবাড়িটি ভাসিয়ে নিয়ে যায়। হাজারো শিশুর প্রাণ বাঁচলেও, দুর্ভাগ্যবশত সন্তোষ পরিয়ার নামে এক শিক্ষক ও সুলতান লামা নামে এক কেয়ারটেকার জলের তোড়ে ভেসে গিয়ে প্রাণ হারান। পুরো দেশ আজ প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদিক ‘হিরো’ হিসেবে শ্রদ্ধা জানাচ্ছে।