মুখ্যমন্ত্রী শুভেন্দুর দক্ষিণ দিনাজপুর সফর! সাজো সাজো রব বালুরঘাটে
September 1, 20269:33 am

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর প্রথমবারের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসছেন শুভেন্দু অধিকারী। এই সফরকে কেন্দ্র করে বালুরঘাটজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত আয়োজন প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বালুরঘাটে পৌঁছে প্রথমে বালুছায়ায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বালুরঘাট জেলা হাসপাতাল ও বিমানবন্দর পরিদর্শন করবেন। বিমানবন্দরের অনুষ্ঠানে নিষিদ্ধ মাদক দ্রব্য নষ্ট করার পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এই সফরকে সফল করতে বিমানবন্দর চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রাস্তাঘাট মেরামত এবং বিভিন্ন দপ্তরের প্রস্তুতি কাজ জোরকদমে চলছে।