চিনের তথ্য গোপনেই কি মহাপ্রলয় নেপালে? ৯০৩ জনের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় বেজিং!

চিনের তথ্য গোপনেই কি মহাপ্রলয় নেপালে? ৯০৩ জনের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় বেজিং!

মহাপ্রলয়ের পর পেরিয়ে গিয়েছে পাঁচ দিন। সময় যত গড়াচ্ছে, লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত ৯০৩টি দেহ উদ্ধার করা হয়েছে এবং চার হাজারের বেশি মানুষ নিখোঁজ। এই সর্বনাশা দুর্যোগের জেরে এবার চিনের বিরুদ্ধে তথ্য গোপনের মারাত্মক অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, হিমবাহ ধসে ভয়াবহ হড়পা বানের মাত্র তিন মাস আগে নেপাল চিনের কাছে জলস্তর ও হিমবাহ সংক্রান্ত তথ্য চেয়েছিল। কিন্তু কাঠমান্ডুর অভিযোগ, বেজিং সেই তথ্য সময়মতো সরবরাহ করেনি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।

হিমবাহ হ্রদের ঝুঁকি এড়াতে গত মে মাসে নেপাল ও চিনের আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। সেখানে হিমবাহের গতিবিধি ও প্রাথমিক রিপোর্টের দাবি জানিয়েছিল নেপাল। তবে নেপালের ফ্লাড ফোরকাস্টিং ডিভিশনের আধিকারিকদের দাবি, তিব্বত এলাকার ভারী বৃষ্টির পূর্বাভাস মিললেও তুষারধস বা জলস্তরের মতো জরুরি তথ্য দেয়নি চিন। যদিও চিনের দূতাবাস সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেছে, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এদিকে, ভয়াবহ এই বন্যায় পচতে শুরু করা শত শত অজ্ঞাতপরিচয় মৃতদেহ শনাক্তকরণের জটিলতায় ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করে গণকবর দেওয়া শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *