আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! মৃত্যুর আশঙ্কা আর নিখোঁজের মিছিলে স্তব্ধ বিশ্ব?

আমেরিকার অ্যারিজোনা প্রদেশের বিখ্যাত পর্যটনস্থল গ্র্যান্ড ক্যানিয়নে হঠাৎ হড়পা বানের ঘটনায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীর জলস্তর অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায়। শক্তিশালী জলের স্রোত ও হড়পা বানের তোড়ে নদী সংলগ্ন অঞ্চলে থাকা মানুষজন ভেসে যান। প্রবল এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক চত্বরে বড় বড় পাথর ও লোহার কাঠামো ভেসে যাওয়ার পাশাপাশি পর্যটকদের যাতায়াতের একটি ফুট ব্রিজ ভেঙে পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে ৬২ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি প্রশাসন একজনের মরদেহ উদ্ধার করেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ওই এলাকায় হওয়া ভারী বৃষ্টির কারণেই এই হড়পা বান সৃষ্টি হয়েছিল। বর্তমানে নিখোঁজ পর্যটকদের সন্ধানে উদ্ধারকারী দল ও কপ্টার দিয়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
🇺🇸: Flash floods sweep Grand Canyon, 62 evacuated and more than 20 still missing.
— World In Last 24hr (@world24x7hr) August 30, 2026
A flash flood hit Bright Angel Canyon and Phantom Ranch at Grand Canyon National Park on Aug. 29, 2026. By Sunday morning, 62 people had been evacuated with no injuries reported; officials say… pic.twitter.com/BT2YxN49uy