সব শঙ্কা উড়িয়ে জিডিপির রেকর্ড বৃদ্ধি! বিরোধীদের একহাত নিয়ে কী বার্তা দিলেন মোদি?

আমেরিকা-ইরান যুদ্ধ ও মার্কিন শুল্ক নীতির আবহে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যখন আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, তখন সব প্রত্যাশা ছাপিয়ে প্রকাশ্যে এল জিডিপি বৃদ্ধির দুর্দান্ত পরিসংখ্যান। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার পৌঁছেছে ৭.৮ শতাংশে, যা সমস্ত পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এই অভাবনীয় সাফল্যের পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডেলে প্রকাশিত ওই ভিডিওতে নাম না করে বিরোধীদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে সংঘাত ও অর্থনৈতিক সংকটের মাঝেও ভারতের এই অগ্রগতি এক বিরাট সাফল্য বলে উল্লেখ করেন তিনি। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দেশবাসীকে ‘স্বদেশী’ পণ্য ব্যবহারের ওপর জোর দেওয়ার আহ্বান জানান মোদি। বিদেশে বিয়ে বা ভ্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার বার্তা দিয়ে তিনি আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন।
7.8% growth.
— Narendra Modi (@narendramodi) September 1, 2026
Strong numbers.
Even stronger confidence. pic.twitter.com/ZVPpnAXrVU