মহুয়া মৈত্রের নিরাপত্তা বাড়াল কলকাতা হাইকোর্ট!

মহুয়া মৈত্রের নিরাপত্তা বাড়াল কলকাতা হাইকোর্ট!

রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে বাড়তি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছে, নিজের সংসদীয় এলাকায় রাজনৈতিক কর্মসূচি বা জনসংযোগে গেলে এখন থেকে আরও দু’জন অতিরিক্ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পাবেন তিনি। নদীয়া জেলার পুলিশ সুপারকে এই নির্দেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। আগামী এক মাস বা পরবর্তী ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই বিশেষ সুরক্ষা বলয় বজায় থাকবে।

সাম্প্রতিক সময়ে নিজের কেন্দ্র কৃষ্ণনগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়েছেন এই তৃণমূল সাংসদ। মঙ্গলবারই চাপড়া এলাকায় তাঁর গাড়ি আটকে তীব্র বিক্ষোভ দেখানো হয়। জনপ্রতিনিধিদের ওপর হামলা সুস্থ রাজনীতির লক্ষণ নয় বলে কড়া পর্যবেক্ষণ আদালতের। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ত্রিশ দিন যখনই মহুয়া মৈত্র নিজের লোকসভা কেন্দ্রে যাবেন, তার অন্তত ৪৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে লিখিতভাবে জানাতে হবে। সেই তথ্যের ভিত্তিতেই প্রশাসন পুলিশি পাহারার ব্যবস্থা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *