দক্ষিণবঙ্গে দুর্যোগের মহাতাণ্ডব! টানা ৭ দিন ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আলিপুর আবাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানরত এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকালেই তিলোত্তমা সহ বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন ধরে দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎসহ দফায় দফায় বর্ষণ অব্যাহত থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় উপকূলের নিরাপত্তার স্বার্থে মৎস্যজীবীদের ওপর কড়া নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
আজ কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম সহ একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি অঞ্চলভেদে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিন বৃষ্টির দাপট বজায় থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কারণে নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতিকূল এই আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।