কুণাল ঘোষের চিঠির পর তৎপর প্রশাসন! এনআরএস-কাণ্ডে রোগীর পরিবারের পাশে রাজ্য
September 3, 20263:33 pm

এনআরএস (NRS) হাসপাতালে অ্যাপেন্ডিক্স অপারেশনে চরম গাফিলতি ও ভুল অস্ত্রোপচারের অভিযোগে শোরগোল পড়ার পরেই নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। তৃণমূল নেতা কুণাল ঘোষের একটি চিঠির পরপরই নবান্নের তরফে সরাসরি যোগাযোগ করা হলো ভুক্তভোগী রোগীর পরিবারের সঙ্গে।
মুখ্যমন্ত্রীর দফতর (CMO) থেকে ফোন করে রোগীর বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে যে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে প্রশাসন।
উল্লেখ্য, কয়েকদিন আগে এনআরএস হাসপাতালে অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের মারাত্মক অবহেলার অভিযোগ সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। এরপরেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করে কুণাল ঘোষ চিঠি পাঠান। সেই চিঠির পরেই নবান্নের এমন দ্রুত সক্রিয়তা স্বাস্থ্য ও রাজনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে।