টেক দুনিয়ায় ছাঁটাইয়ের খাঁড়া: এবার ভারতে ৩,০০০ কর্মী ছাঁটাইয়ের পথে ওরাকল!

টেক দুনিয়ায় ছাঁটাইয়ের খাঁড়া: এবার ভারতে ৩,০০০ কর্মী ছাঁটাইয়ের পথে ওরাকল!

প্রযুক্তি বিশ্বে কর্মী ছাঁটাইয়ের তীব্র আতঙ্ক ফের নতুন করে ঘনীভূত হচ্ছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড কম্পিউটিংয়ের দ্রুত প্রসারের মধ্যে খরচ কমানো ও পুনর্গঠনের অজুহাতে এবার বড় ধরনের ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন প্রযুক্তি সংস্থা ওরাকল (Oracle)।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ওরাকল তাদের ভারতীয় শাখা থেকে প্রায় ৩,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা শেষ পর্যায়ে এনেছে। গ্লোবাল অপারেশন পুনর্গঠনের প্রভাব সরাসরি পড়তে চলেছে ভারতে তাদের ইঞ্জিনিয়ারিং, ক্লাউড সার্ভিস এবং টেক সাপোর্ট বিভাগে। গুঞ্জন উঠেছে, এই ছাঁটাইয়ের সংখ্যা চূড়ান্ত পর্যায়ে ৭,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে।

একই সময়ে বিশ্বখ্যাত টেক জায়ান্ট মাইক্রোসফটও ভারতের ৪০০ থেকে ৫০০ কর্মীকে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান (PIP)-এর আওতায় এনেছে, যা মূলত চাকরি হারানোরই আগাম সংকেত হিসেবে দেখা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্ত এবং করপোরেট ব্যয় সংকোচনের এই প্রতিযোগিতায় ভারতের তথ্যপ্রযুক্তি কর্মীদের স্থায়ী চাকরির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *