রক্তের সম্পর্ক নেই, তবুও অমিতাভ-সাইফের আত্মীয়তা! কেবিসি-র মঞ্চে ফাঁস পরিবারের গোপন সমীকরণ

রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC 18)-এর মঞ্চে ফের জমজমাট চমক! সম্প্রতি নিজের নতুন ছবি ‘হৈবান’-এর প্রচারে অমিতাভ বচ্চনের সঙ্গে কেবিসি-র হটসিটে মুখোমুখি হয়েছিলেন অক্ষয় কুমার এবং সাইফ আলি খান। কিন্তু ছবির প্রচারের চেয়েও বেশি চর্চায় উঠে এসেছে অমিতাভ ও সাইফের এক অজানা পারিবারিক সম্পর্ক।
শো চলাকালীন খোদ বিগ বি-ই সাইফকে জানান, রক্তের সম্পর্ক না থাকলেও তারা আসলে এক সূত্রেই বাঁধা আত্মীয়। অমিতাভের মুখে এই তথ্যে শুনে বেশ অবাক হয়ে যান সাইফও। এরপর পুরো সমীকরণটি একে একে বুঝিয়ে বলেন অমিতাভ—
- অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছে নিখিল নন্দার সঙ্গে।
- নিখিল নন্দার মা রীতু নন্দা হলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের মেয়ে।
- অন্যদিকে, রাজ কাপুর হলেন সাইফ আলি খানের স্ত্রী কারিনা কাপুরের দাদু।
অর্থাৎ, নন্দা ও কাপুর পরিবারের বৈবাহিক সূত্রের মাধ্যমেই অমিতাভ ও সাইফ একে অপরের আত্মীয় হন।
এই অদ্ভুত হিসাব মেলানোর পরই অমিতাভ মজার ছলে সাইফকে প্রশ্ন ছোঁড়েন, “এই আত্মীয়তার নিয়মে কারিনার আমাকে কী বলে ডাকা উচিত?” বিগ বি-র এমন রসিকতা এবং দুই তারকার এই সুন্দর মুহূর্তটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক নেটপাড়ায় ভাইরাল হয়েছে।