কিয়েভে জয়শঙ্করের উপস্থিতিতেই রুশ ড্রোন হামলা, বাঁচাল ইউক্রেন সেনাই! বিস্ফোরক দাবি জেলেনস্কির

কিয়েভে জয়শঙ্করের উপস্থিতিতেই রুশ ড্রোন হামলা, বাঁচাল ইউক্রেন সেনাই! বিস্ফোরক দাবি জেলেনস্কির

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইউক্রেন সফর চলাকালেই কিয়েভে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ইউক্রেনীয় বিমানবাহিনীর সতর্কতার কারণেই ভারতীয় প্রতিনিধিদল অক্ষত ও সুরক্ষিত ছিল। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যমে জেলেনস্কি ভারতের স্পষ্ট ও শান্তিপ্রিয় অবস্থানের প্রশংসা করে কৃতজ্ঞতা জানান। তিনি আরও উল্লেখ করেন যে, কৃষ্ণসাগরে খাদ্য সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যিক জাহাজে রুশ হামলা বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করছে, যা মোকাবিলায় প্রধান শক্তিধর দেশগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি।

অন্যদিক, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে জয়শঙ্কর স্পষ্ট জানান, ভারত বিশ্বাস করে যুদ্ধক্ষেত্র কোনো সমস্যার সমাধান এনে দেয় না এবং এই যুদ্ধ থামাত ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ইউক্রেনে সাম্প্রতিক হামলায় এক ভারতীয় নাগরিকের প্রাণহানিতে সমবেদনা জানিয়ে তিনি বলেন, বর্তমান যুদ্ধ ও সরবরাহজনিত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত-ইউক্রেন বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। একইসঙ্গে আক্রান্ত ইউক্রেনকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন ভারতীয় বিদেশমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *