অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বড় বিপত্তি! আগুন লাগলে বাঁচার পথ নেই, তৎক্ষণাৎ খালি করার নোটিস দমকলের

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বড় বিপত্তি! আগুন লাগলে বাঁচার পথ নেই, তৎক্ষণাৎ খালি করার নোটিস দমকলের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের রাজনৈতিক অফিসে অগ্নিনির্বাপন ব্যবস্থায় মারাত্মক ত্রুটি মেলায় চরম পদক্ষেপ নিল রাজ্য দমকল বিভাগ। গত ১০ আগস্ট এই বহুতলের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হলেও তা পুনর্নবীকরণ করা হয়নি। সম্প্রতি দমকলের অভিযানে দেখা যায়, বহুতলটির সপ্তম তলায় আগুন নেভানোর পর্যাপ্ত জল নেই, আপৎকালীন পরিস্থিতিতে বেরোনোর ফায়ার এক্সিট উধাও এবং ফায়ার অ্যালার্মও বিকল। ফায়ার সেফটিতে মোট ছয় ধরণের বড়সড় বেনিয়ম মেলায় ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছিল প্রশাসন।

দমকল আধিকারিকদের পাঠানো সেই জবাবে সন্তুষ্ট হতে না পেরে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো। বহুতলটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করে বেসমেন্ট, ৬ তলা ও ৭ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিস পাঠাল দমকল বিভাগ। ইতিধ্যেই আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে এই নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে শেক্সপীয়র সরণি থানা, কলকাতা পুরসভা এবং সিইএসই-র কাছে। এর আগে ক্যামাক স্ট্রিটের এই অফিসের বাইরে রাখা বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তাপ ছড়িয়েছিল, আর এবার ফায়ার সেফটির ঘাটতিতে অফিস খালি করার নির্দেশে রাজনৈতিক চাঞ্চল্য চরম আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *