মুম্বইয়ের ক্যাফেকে ‘হুঁশিয়ারি’ সালমানের, নাম না করে কার ভয়ের কথা শোনালেন ভাইজান?

মুম্বইয়ের ক্যাফেকে ‘হুঁশিয়ারি’ সালমানের, নাম না করে কার ভয়ের কথা শোনালেন ভাইজান?

বাইরে চকচকে পরিবেশ হলেও মুম্বইয়ের বেশ কিছু নামজাদা রেস্তরাঁর অস্বাস্থ্যকর রান্নাঘরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে। ভেজাল খাবার ও অপরিচ্ছন্নতার দায়ে বড় বড় ব্র্যান্ডের লাইসেন্স বাতিল করে বর্তমানে মায়ানগরীতে তটস্থ ভাব তৈরি করেছেন এই প্রশাসনিক আধিকারিক। সম্প্রতি সেই কড়া মেজাজের আবহ টেনে মুম্বইয়ের এক ক্যাফেকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে সতর্ক করলেন বলিউড তারকা সালমান খান।

ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ক্যাফেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও খাবারের মান উন্নত করার পরামর্শ দেন সালমান। এক কাপ কফির আবদার জানিয়ে তিনি লেখেন, খাবারের দাম না বাড়িয়ে হাইজিনে নজর দিতে, তা না হলে তিনি ‘ওঁকে’ পাঠাবেন। সরাসরি নাম না বললেও ‘ওঁকে’ বলতে যে তুকারাম মুন্ডেকেই বোঝানো হয়েছে, তা বুঝতে নেটিজেনদের বাকি থাকেনি। মূলত নিজের এক বান্ধবীর নতুন ক্যাফের সূচনায় শুভেচ্ছা জানাতেই রসিকতা করে এমন পোস্ট করেন ভাইজান। জনস্বাস্থ্যের প্রতি নজর রেখে সালমানের এই মজাদার বার্তা এখন নেটদুনিয়ায় ব্যাপক চর্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *