চিনা ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ: প্রাণ হারালেন ২ বাংলাদেশি জওয়ান, আশঙ্কাজনক ১ অফিসার

চিনা ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ: প্রাণ হারালেন ২ বাংলাদেশি জওয়ান, আশঙ্কাজনক ১ অফিসার

চট্টগ্রাম: বাংলাদেশে সেনা মহড়া চলাকালে চিনা প্রযুক্তির ‘টাইপ ৫৯’ ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জওয়ান এবং গুরুতর আহত হয়েছেন সেনা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা।

আইএসপিআর (ISPR) সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফায়ারিং মহড়া চলছিল। গোলাবর্ষণের ঠিক মুহূর্তে হঠাৎ করেই ট্যাঙ্কটির ভেতরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ট্যাঙ্কের ভেতরে থাকা দুই সেনাকর্মী ঘটনাস্থলেই মারা যান।

আহত অফিসারকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সেনা কর্মকর্তা। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢাকা কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে (CMH) তাঁর চিকিৎসা চলছে।

তদন্তে নেমেছে আইএসপিআর বাংলাদেশ সেনাবাহিনী বহু দিন ধরেই এই চিনা উৎসের ‘টাইপ ৫৯’ ট্যাঙ্ক ব্যবহার করে আসছে। বিস্ফোরণের পিছনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। গোলাবারুদের কোনো ত্রুটি, চিনা প্রযুক্তির যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে আইএসপিআর। ফিল্ড ফায়ারিং রেঞ্জের যাবতীয় নিরাপত্তা ও প্রশিক্ষণ ব্যবস্থা পুনর্বিবেচনা করা হচ্ছে।

এই আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত রিপোর্ট সামনে আসার পরই বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *