রাজ্য নেতৃত্বকে এড়িয়ে সিদ্ধান্ত! শোকজের মুখে ডায়মন্ড হারবার বিজেপি সভানেত্রী সোমা ঘোষ

রাজ্য নেতৃত্বকে এড়িয়ে সিদ্ধান্ত! শোকজের মুখে ডায়মন্ড হারবার বিজেপি সভানেত্রী সোমা ঘোষ

রাজ্য নেতৃত্বকে পাশ কাটিয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ডায়মন্ড হারবার (দক্ষিণ ২৪ পরগনা) সাংগঠনিক জেলার বিজেপি সভানেত্রী সোমা ঘোষকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠাল দলের রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি।

গত ৯ সেপ্টেম্বর সোমা ঘোষের কাছে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য নেতৃত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে তিনি যে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন, তা ‘দলীয় সংবিধান বিরোধী এবং অত্যন্ত লজ্জাজনক’। চিঠিতে আরও উল্লেখ করা হয়, তাঁর এই ধরণের আচরণের ফলে জনসমক্ষে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রত্যক্ষ নির্দেশেই এই কড়া পদক্ষেপ নিয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটি। দলীয় নির্দেশ অমান্য করার অপরাধে কেন তাঁকে জেলা সভানেত্রীর পদ থেকে বরখাস্ত করা হবে না, সোমা ঘোষের কাছে সেই প্রশ্ন তোলা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এই বিষয়ে তাঁকে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *