উপনির্বাচনে পাল্টা চাল: নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতব্রত শিবিরের

উপনির্বাচনে পাল্টা চাল: নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতব্রত শিবিরের

কলকাতা: কালীঘাট শিবিরের প্রার্থী ঘোষণার পর এ বার উপনির্বাচনের ময়দানে সরাসরি লড়াইয়ের শক্ত বার্তা দিল ঋতব্রত শিবির। সোমবার এক ঘোষণার মাধ্যমে বহুল চর্চিত নন্দীগ্রাম এবং রেজিনগর—এই দুই কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস।

নতুন তালিকা অনুযায়ী, মুর্শিদাবাদের রেজিনগর আসনে ঋতব্রতপন্থী তৃণমূলের প্রার্থী হচ্ছেন সফিউদ্দিন শেখ। অন্য দিকে, পূর্ব মেদিনীপুরের হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নামছেন মহম্মদ এতেশামুল হক

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, কালীঘাট শিবির দলীয় প্রার্থী ঘোষণা করার পরপরই নিজেদের প্রার্থীদের নাম সামনে এনে এক বড় চাল দিল ঋতব্রতপন্থী গোষ্ঠী। নন্দীগ্রাম ও রেজিনগরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই নতুন প্রার্থীরা ময়দানে নামায় উপনির্বাচনের সার্বিক সমীকরণ এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *