‘মানুষের নিয়ন্ত্রণ ছাড়া AI অর্থহীন!’ টেক বিশ্বকে সতর্কবার্তা সত্য নাদেলার

‘মানুষের নিয়ন্ত্রণ ছাড়া AI অর্থহীন!’ টেক বিশ্বকে সতর্কবার্তা সত্য নাদেলার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর অভাবনীয় অগ্রগতি ও ‘সুপার ইন্টেলিজেন্স’ অর্জনের দৌড় নিয়ে প্রযুক্তি বিশ্ব যখন উত্তাল, ঠিক তখনই চূড়ান্ত নিয়ন্ত্রণের রাশ মানুষের হাতেই রাখার জোর দাবি জানালেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। এআই যদি মানুষের প্রকৃত কল্যাণে না আসে এবং পুরোপুরি মানুষের নিয়ন্ত্রণে না থাকে, তবে তা তৈরি করার কোনো অর্থই হয় না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করে নাদেলা জানান, সুপার ইন্টেলিজেন্স তৈরির যেকোনো প্রয়াসের মূল শর্তই হওয়া উচিত মানবজাতির সুরক্ষা ও সার্বিক উপকার। স্যাম অল্টম্যান, ইলন মাস্ক এবং দারিও আমোদাইয়ের পর এবার মাইক্রোসফট প্রধানের মুখ থেকেও একই ধরনের আশঙ্কার কথা প্রকাশ্যে এলো।

প্রযুক্তির বিকেন্দ্রীকরণ ও স্বনির্ভরতা এআই-এর সুফল যাতে কেবল গুটিকয়েক ধনকুবের বা প্রভাবশালী সংস্থার হাতে কুক্ষিগত হয়ে না থাকে, সে বিষয়েও জোর দিয়েছেন সত্য নাদেলা। তাঁর মতে, ওপেন এবং ক্লোজড সোর্স মডেলের সঠিক ব্যবহারের মাধ্যমে এই প্রযুক্তিকে বিশ্বের প্রতিটি দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। একই সঙ্গে, ব্যবসায়ের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট এআই প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর অন্ধভাবে নির্ভর না করে, প্রতিটি সংস্থাকে নিজেদের ডেটা ও উদ্ভাবনী ক্ষমতার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *