স্বাস্থ্যসাথীতে কোটি কোটি টাকার জালিয়াতি! সিএজি অডিট রিপোর্টে মারাত্মক অনিয়ম

স্বাস্থ্যসাথীতে কোটি কোটি টাকার জালিয়াতি! সিএজি অডিট রিপোর্টে মারাত্মক অনিয়ম

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় স্বাস্থ্য প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ (Swastha Sathi) ঘিরে দুর্নীতির অভিযোগে তীব্র শোরগোল তৈরি হয়েছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-এর সাম্প্রতিক অডিট রিপোর্টে এই প্রকল্পে প্রশাসনিক নজরদারির অভাব এবং কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের বিস্ফোরক তথ্য সামনে এসেছে।

নজরদারির ঘাটতি ও প্রধান অনিয়ম:

  • ভুল গ্রেডিং ও কোটি কোটি টাকার ক্ষতি: নিয়ম ভেঙে একাধিক বেসরকারি হাসপাতালকে উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে, যার ফলে চিকিৎসা প্যাকেজ বাবদ প্রায় ১৪.৪৮ কোটি টাকা অতিরিক্ত প্রদান করা হয়েছে।
  • চারটি মূল ক্ষেত্রে গাফিলতি: সুবিধাভোগী সঠিকভবে চিহ্নিতকরণ, ডুপ্লিকেট কার্ড রোধ, আধার যাচাইকরণ এবং হাসপাতালের সঠিক গ্রেডিং—এই চার ক্ষেত্রে মারাত্মক শিথিলতা ধরা পড়েছে।

হাসপাতাল গ্রেডিংয়ে জালিয়াতির খতিয়ান: নিয়ম অনুযায়ী পরিকাঠামো, শয্যা সংখ্যা ও জরুরি পরিষেবার ওপর ভিত্তি করে হাসপাতালগুলিকে Grade-A, Grade-B, Grade-C বা Grade-R দেওয়া হয় এবং সেই অনুযায়ী বিলের টাকা মেটানো হয়। ৫টি জেলার ৫০টি বেসরকারি হাসপাতাল পরীক্ষা করে সিএজি ৩১টি হাসপাতালেই ভুয়া গ্রেডিং-এর প্রমাণ পেয়েছে:

  • Grade-A হাসপাতাল: ৫টি Grade-A হাসপাতালের মধ্যে ৩টিকে Grade-B এবং ২টিকে Grade-C পদে নামানো উচিত ছিল।
  • Grade-B হাসপাতাল: ২৪টি Grade-B হাসপাতালের মধ্যে ২৩টিরই প্রকৃত পরিকাঠামো অনুযায়ী Grade-C হওয়া বাঞ্ছনীয় ছিল।

কম পরিকাঠামোর হাসপাতালকে কাগজপত্রে উন্নত দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের এই তথ্য সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *