ভোটার তালিকায় নাম তুলতে লাগবে ১২ বছর? সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর তথ্য কমিশনের!

ভোটার তালিকায় নাম তুলতে লাগবে ১২ বছর? সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর তথ্য কমিশনের!

১২ বছরের দীর্ঘ লড়াই?

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের (SIR) পর বাদ পড়া লক্ষ লক্ষ নাম ঘিরে জট তৈরি হয়েছে। ট্রাইব্যুনালগুলিতে আপিলের শুনানি শুরু হলেও কাজের গতি নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, বর্তমান গতিতে সপ্তাহের সাত দিন কাজ করলেও সমস্ত আপিল নিষ্পত্তি করতে ১৪৬ মাস (১২ বছরেরও বেশি) সময় লেগে যাবে!

আবেদনের বহর ও ৯০% স্বস্তি

SIR প্রক্রিয়ার পর ভোটার তালিকা সংক্রান্ত মোট ৩৮.৩১ লক্ষ আপিল জমা পড়েছিল:

  • ২২.২১ লক্ষ মানুষ ডিলিট হয়ে যাওয়া নাম ফেরানোর জন্য আবেদন জানিয়েছেন।
  • ১৬.১০ লক্ষ আবেদন জমা পড়েছে নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করে।

এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করে এ পর্যন্ত ১,২৬,১৯৪টি মামলার নিষ্পত্তি হয়েছে (প্রতি মাসে গড়ে ২৫,২৩৮টি)। তবে সুখবর হলো, নিষ্পত্তি হওয়া মামলাগুলির মধ্যে ১,১৩,৯৪৩ জন (৯০%-এরও বেশি) ভোটার তাঁদের নাম পুনরায় তালিকায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

৪২টি ট্রাইব্যুনাল চায় কমিশন

এত বিশাল সংখ্যক আবেদন দ্রত নিষ্পত্তি করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে নির্বাচন কমিশন। প্রক্রিয়ার গতি বাড়াতে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য একটি করে পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

ভোটে প্রভাবের দাবি খারিজ

বিরোধীদের একাংশের দাবি ছিল, ভোটার নাম বাদ দেওয়ার কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে। তবে এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কমিশন। উদাহরণ তুলে ধরে কমিশন জানিয়েছে, একাধিক আসনে জয়ী প্রার্থীদের জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি হলেও, ভোটের ফলাফলে তার সরাসরি কোনো প্রভাব পড়েনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *