‘কলকাতার রেখা’ আর নেই, ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে মিঠু মুখোপাধ্যায়

‘কলকাতার রেখা’ আর নেই, ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে মিঠু মুখোপাধ্যায়

রুপোলি পর্দার এক ঝলমলে অধ্যায়ের বিষাদময় অবসান। মারণ রোগ ক্যানসারের কাছে হার মানলেন সাতের দশকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একসময়ের পর্দা কাঁপানো এই নায়িকা, যাঁকে অনুরাগী ও সমালোচকেরা ভালোবেসে ডাকতেন ‘কলকাতার রেখা’ বলে, জীবনের শেষ দিনগুলো কাটাতেন লোকচক্ষুর একবারে আড়ালে।

সাতের দশকের বাংলা চলচ্চিত্রে মিঠু মুখোপাধ্যায়ের উপস্থিতি ছিল যেন এক নতুন হাওয়ার মতো। তাঁর অনন্য সৌন্দর্য, সহজাত অভিনয় আর নিখাদ ব্যক্তিত্ব খুব অল্প সময়েই তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু গ্ল্যামার দুনিয়ার সেই উজ্জ্বল আলো থেকে হুট করেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। যত দ্রুত দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন, ঠিক ততটাই নিঃশব্দে সরে গিয়েছিলেন রূপোলি পর্দা থেকে।

দীর্ঘ দিন ধরে ক্যানসারের সাথে লড়াই চালানোর পর অবশেষে চিরবিদায় নিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। আলো থেকে দূরে থাকলেও, তাঁর এই প্রয়াণ বাংলা চলচ্চিত্র প্রেমীদের মনে গভীর শোকের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *