বাংলায় বড় শিল্প আনতে এবার অ্যান্টিলিয়ায় শুভেন্দু! আম্বানিদের সঙ্গে বৈঠকের পর তুঙ্গে বিনিয়োগের জল্পনা

বাংলায় বড় শিল্প আনতে এবার অ্যান্টিলিয়ায় শুভেন্দু! আম্বানিদের সঙ্গে বৈঠকের পর তুঙ্গে বিনিয়োগের জল্পনা

পশ্চিমবঙ্গে বড় মাপের শিল্প ও মেগা বিনিয়োগ আনতে তৎপরতা তুঙ্গে। মুম্বইয়ে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ডিরেক্টর অনন্ত আম্বানির সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আম্বানিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় এই হাইভোল্টেজ বৈঠক ঘিরে এখন রাজ্য রাজনীতি ও শিল্পমহলে জোর জল্পনা।

গণেশ পুজোয় বিশেষ প্রার্থনা ও মা কালীর স্মারক প্রদান গণেশ উৎসবের আবহেই মুম্বই সফরে যান মুখ্যমন্ত্রী। অ্যান্টিলিয়ায় ভগবান গণেশের দর্শন করে দেশের শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানান তিনি। পাশাপাশি, বাংলার ঐতিহ্য ও ভক্তির প্রতীক হিসেবে আম্বানি পরিবারের হাতে মা কালীর একটি বিশেষ পবিত্র স্মারক তুলে দেন।

কী কথা হলো শুভেন্দু-আম্বানি বৈঠকে? বৈঠক শেষে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, আম্বানিদের সঙ্গে রাজ্যের শিল্পোন্নয়ন, নতুন কর্মসংস্থান এবং তরুণ প্রজন্মের সুযোগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। রাজ্য সরকার এই ধরনের দূরদর্শী বড় বিনিয়োগকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত।

যদিও ঠিক কত টাকা বা কোথায় প্রকল্প হবে তা নিয়ে স্পষ্ট ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর—

  • ডাটা সেন্টার ও সেমিকন্ডাক্টর হাব: কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, রিলায়েন্স বাংলায় এসে ডাটা সেন্টার ও সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করতে আগ্রহী।
  • কর্মসংস্থান: রাজ্যে নতুন যুবসমাজের জন্য প্রচুর কাজের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

রাজ্যে একের পর এক নতুন বিনিয়োগের বার্তা রাজ্যে একের পর এক বড় প্রকল্প আসার খবর মিলছে। একদিকে পুরুলিয়ায় ইস্পাত কারখানা, অন্যদিকে আমুলের বড় বিনিয়োগ। পাশাপশি নিউটাউনে আদানি গোষ্ঠীর ২ হাজার বেডের হাসপাতাল এবং সেমিকন্ডাক্টর হাব তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই গতি পেয়েছে। এমন পরিস্থিতিতে রিলায়েন্সের সঙ্গে এই বৈঠক রাজ্যবাসীর জন্য খুব শীঘ্রই একটি বড় সুখবর নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *