কোচবিহারে নতুন বিমানবন্দর? উত্তরবঙ্গ সফরে বিরাট চমক মুখ্যমন্ত্রীর!

কোচবিহারে নতুন বিমানবন্দর? উত্তরবঙ্গ সফরে বিরাট চমক মুখ্যমন্ত্রীর!

কোচবিহার: উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহারের যোগাযোগ ব্যবস্থা ও পর্যটনে বৈপ্লবিক পরিবর্তনের বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলায় পা রেখেই বিমানবন্দর নির্মাণ থেকে শুরু করে পর্যটন হাব তৈরির একাধিক রোডম্যাপ তুলে ধরেন তিনি।

তৈরি হতে চলেছে বিমানবন্দর!

বর্তমানে উত্তরবঙ্গে বিমানযাত্রার জন্য মূলত বাগডোগরার ওপর নির্ভর করতে হয়। তবে কোচবিহারবাসীর যাতায়াত সহজ করতে এখানে বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে এবং এই পরিকল্পনার মধ্যে কোচবিহার অগ্রাধিকার পাচ্ছে।

কাজ দেখানোর জন্য চাইলেন ১ বছর সময়

সফরের শুরুতেই নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে মদন মোহন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। পরে জেলার উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি ৯ মে শপথ নিয়েছি। আমাকে ২০২৭ সালের ৯ মে পর্যন্ত অর্থাৎ ১ বছর সময় দিন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজের সিংহভাগই কোচবিহারের জন্য করা হচ্ছে, পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের কাজও জোরকদমে চলছে।”

পর্যটন শিল্পে মেগা প্ল্যান

কোচবিহারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বিমুখী পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। ডুয়ার্সের একশৃঙ্গ গণ্ডার দেখতে আসা প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি ধর্মীয় স্থান দর্শনে আসা পর্যটকদের আকর্ষণ করাই মূল লক্ষ্য। এর জন্য রেল, বাস ও বিমান যোগাযোগের পাশাপাশি উন্নতমানের গেস্ট হাউস তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *