“জীবনের ঝুঁকি রয়েছে!” গাড়ি ভাঙচুর ও আক্রমণের ঘটনায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের

“জীবনের ঝুঁকি রয়েছে!” গাড়ি ভাঙচুর ও আক্রমণের ঘটনায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের

কলকাতা: এবার আইনি লড়াইয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর ওপর পরপর হামলা, গাড়ি ভাঙচুর এবং গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টার মতো গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়ের করার অনুমতি দিলেও, শুনানির ক্ষেত্রে মেলেনি জরুরি কোনো সুবিধা।

রবিবারের হামলার প্রসঙ্গ টেনে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে সওয়াল করেন, “তাঁর জীবনের চরম ঝুঁকি রয়েছে। তাই দ্রুত মামলা দায়ের করে আজ বা কালের মধ্যেই জরুরি শুনানির অনুমতি দেওয়া হোক।”

তবে কুণাল ঘোষের এই আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “এরকম তো বহু বিধায়ক ও সাংসদ মামলা করছেন। আপনি মামলা দায়ের করুন, কিন্তু শুনানি নিয়ম মেনেই হবে। কোনো দ্রুত শুনানির সুযোগ নেই।”

বিচারপতির এই নির্দেশের পর স্পষ্ট হয়ে গেছে যে, তালিকা এবং আদালতের নির্ধারিত নিয়ম মেনেই পরবর্তীতে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *