১ অক্টোবর থেকে পকেটে বড় টান? গ্যাস সিলিন্ডার থেকে SBI ATM—বদলাচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম!

১ অক্টোবর থেকে পকেটে বড় টান? গ্যাস সিলিন্ডার থেকে SBI ATM—বদলাচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম!

কলকাতা: সেপ্টেম্বর শেষ হয়ে শুরু হতে চলেছে নতুন মাস। আর আগামী ১ অক্টোবর থেকেই সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলতে পারে এমন একাধিক বড় নিয়মে বদল আসতে চলেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম চার্জ থেকে শুরু করে রান্নার গ্যাসের বুকিং ও দাম—১ অক্টোবর থেকে ঠিক কোন ৫টি নিয়মে বদল আসছে, জেনে নিন বিস্তারিত:

১. এলপিজি (LPG) গ্যাসের দাম পরিবর্তন: প্রতি মাসের প্রথম দিনেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দামে ঘনঘন পরিবর্তন দেখা গেলেও গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দাম স্থির ছিল। আগামী ১ অক্টোবর এই দামে কোনো সংশোধন আসে কি না, সেদিকেই নজর গ্রাহকদের।

২. সিলিন্ডারের জন্য ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক: রান্নার গ্যাসে সরকারি ভর্তুকি বজায় রাখতে গ্রাহকদের দ্রুত ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে বন্ধ হতে পারে গ্যাসের ভর্তুকি।

৩. ওটিপি (OTP) নির্ভর গ্যাস ডেলিভারি: গ্যাস সিলিন্ডার ডেলিভারির ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে ও জালিয়াতি রুখতে চালু হচ্ছে ওটিপি ব্যবস্থা। ১ অক্টোবর থেকে গ্রাহকের নিবন্ধিত মোবাইলে আসা ওটিপি ডেলিভারি ম্যানকে দেখালেই মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার।

৪. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর এটিএম চার্জ বৃদ্ধি: ১ অক্টোবর থেকে এসবিআই তাদের এটিএম ব্যবহারের নিয়মে বদল আনছে:

  • সাধারণ সেভিংস অ্যাকাউন্ট: মাসে ৪টি বিনামূল্যে এটিএম ট্রানজ্যাকশনের পর প্রতি অতিরিক্ত উত্তোলনে ১৫ টাকা + জিএসটি (GST) কাটা হবে।
  • স্যালারি অ্যাকাউন্ট: বিনামূল্যে এটিএম ব্যবহারের সীমা ১০টি থেকে কমিয়ে ৫টি করা হয়েছে। ষষ্ঠবার থেকে প্রতি উত্তোলনে ২৩ টাকা + জিএসটি এবং ব্যালেন্স চেক বা নন-ফিন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য ১১ টাকা + জিএসটি দিতে হবে।

৫. ফিক্সড ডিপোজিট (FD)-এ আরবিআই-এর নতুন নির্দেশিকা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সমস্ত ব্যাঙ্কগুলির জন্য এফডি-র সুদের হার নিয়ে স্বচ্ছতা আনার নির্দেশ দিয়েছে। ১ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে ব্যাঙ্কগুলিকে তাদের এফডি-র সুদের হার প্রকাশ করতে হবে এবং একটি নির্দিষ্ট ব্যাঙ্কের সমস্ত শাখায় একই সুদের হার বজায় রাখতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *