চলছে পিতৃপক্ষ, আজ তৃতীয়া, জানেন এই সময়ের মাহাত্ম্য?
September 29, 202610:51 am

২৬ সেপ্টেম্বর শুরু হওয়া পিতৃপক্ষে আজ তৃতীয়া। তর্পনের মাধ্যমে এই সময়ে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত করা হয়। মহাভারত মতে, স্বর্গে খাবারের বদলে ধনরত্ন পেয়ে দাতা কর্ণ জানতে পারেন তিনি কখনো পিতৃপুরুষকে অন্ন-জল দেননি। ভুল শোধরাতে দেবরাজ ইন্দ্র তাঁকে ১৫ দিনের জন্য মর্ত্যে পাঠান, যেখান থেকে পিতৃপক্ষের সূচনা। শাস্ত্র মতে, নিষ্ঠাভরে শুধু জল অঞ্জলি দিলেই পিতৃদোষ কাটে। ১০ অক্টোবর মহালয়ায় পিতৃপক্ষ শেষ হবে।