নাবালকদের সোশ্যাল মিডিয়ায় ‘নো এন্ট্রি’! অভিভাবকদের বড় স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টে বড় বার্তা

শিশুদের ক্রমবর্ধমান সোশ্যাল মিডিয়া আসক্তি এবং অনলাইন নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১৮ বছর বয়সের নিচে যাতে শিশুরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে না পারে, তার জন্য কড়া আইনি পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টে কী জানাল কেন্দ্র? ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’ নামক একটি সংগঠনের দায়ের করা মামলার শুনানিতে সরকারের অবস্থান স্পষ্ট করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে তিনি জানান, তথ্যপ্রযুক্তি (IT) বিধিতে বড় সংশোধন এনে ১৮-র কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে।
কী পরিবর্তন আসতে চলেছে?
- বাধ্যতামূলক বয়স যাচাই: শুধু সাধারণ নির্দেশিকা নয়, আইন করে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির ওপর এই নিয়ম চাপানো হবে। যার ফলে অ্যাকাউন্ট খোলার সময় কঠোরভাবে বয়সের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক হতে পারে।
- অভিভাবকদের স্বস্তি: অনলাইন সাইবার অপরাধ ও স্ক্রিন টাইম আসক্তি থেকে শিশুদের বাঁচাতে সরকারের এই পদক্ষেপে দেশের অভিভাবক মহল অত্যন্ত স্বস্তি প্রকাশ করেছেন।
শিক্ষামূলক প্ল্যাটফর্মে ছাড়! তবে বিনোদনমূলক সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা থাকলেও শিশুদের পড়াশোনা সংক্রান্ত ওয়েবসাইট ও শিক্ষামূলক প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ থাকছে। সে ক্ষেত্রে অভিভাবকদের সুনির্দিষ্ট অনুমতি নিয়ে তবেই প্রবেশ করা যাবে।
ডিজিটাল দুনিয়ার ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের দূরে রাখতে টেক-কো ম্পা নিগুলির ওপর যে এবার বড়সড় কোপ পড়তে চলেছে, তা প্রায় নিশ্চিত।