যোগ শেখানোর আড়ালে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ? অবশেষে বেলিয়াবেড়া থানার পুলিশের জালে শিক্ষক!

যোগ শেখানোর আড়ালে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ? অবশেষে বেলিয়াবেড়া থানার পুলিশের জালে শিক্ষক!

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের একটি স্কুলে যোগ ব্যায়াম শেখানোর নামে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির একাধিক ছাত্রীকে অশালীন স্পর্শ করার গুরুতর অভিযোগ উঠল ক্রীড়া শিক্ষক অরূপকুমার নায়েকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে ছাত্রীদের ওপর এই নিপীড়ন চালানো হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সম্প্রতি কয়েকজন অভিভাবক স্কুলের প্রধান শিক্ষক অন্তর্যামী রানাকে মৌখিকভাবে জানালেও, অভিযোগ উঠেছে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে তাঁদের চুপ থাকতে বলেন। ঘটনাটি জানাজানি হতেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে অভিভাবকেরা স্কুলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিদ্যালয় চত্বরে চরম উত্তেজনা ছড়ালে বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা নিশ্চিত করেছেন যে ছাত্রীরা ব্যাড টাচের অভিযোগ তুলেছে এবং সেই সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এক নাবালিকা পড়ুয়ার দাদুর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়। বৃহস্পতিবার তাঁকে পকসো (POCSO) আইনের ১০ ধারায় গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *