আজকের রাশিফল: বৃষের বিবাদের যোগ, মীনের নতুন বন্ধু! কার ভাগ্যে কী আছে?
October 2, 20267:25 am

আজ শুক্রবার, ২ অক্টোবর। আজকের দিনে নক্ষত্র ও গ্রহের অবস্থান অনুযায়ী কার ভাগ্যে সুসময় আর কাকে কাটাতে হবে সতর্কতায়? চাকরি, ব্যবসা, স্বাস্থ্য ও পারিবারিক জীবন—সব মিলিয়ে ১২টি রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে, দেখে নিন এক নজরে।
- মেষ (Aries): স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। ভবিষ্যতে কাজে দেবে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন। আর্থিক সংকট অনেকটাই কাটবে, কারণ পুরোনো দেনা মিটিয়ে ফেলার সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আজ সুখবর পেতে পারেন।
- বৃষ (Taurus): দিনটি মিশ্র ফলদায়ক। দুপুরের দিকে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে কারো সঙ্গে বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। কোনো সরকারি বা গুরুত্বপূর্ণ নথিতে চোখ না বুলে সই করবেন না। দিনের শেষে মন প্রসন্ন থাকলেও শরীর কিছুটা দুর্বল লাগতে পারে।
- মিথুন (Gemini): অলসতার কারণে আজ সময়মতো কাজ শেষ না হওয়ার আশঙ্কা রয়েছে, যা মানসিক চাপ বাড়াবে। আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের অসন্তোষের মুখে পড়তে পারেন, তাই কাজের প্রতি সতর্ক থাকুন। স্বাস্থ্য মোটের ওপর স্বাভাবিক থাকবে।
- কর্কট (Cancer): ইতিবাচক মানসিকতা বজায় থাকবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে এসে মনোবল বৃদ্ধি পাবে। ব্যবসায় আপনার দূরদর্শিতা প্রশংসিত হবে। তবে সন্ধ্যায় জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো তর্ক এড়িয়ে চলাই শ্রেয়।
- সিংহ (Leo): আর্থিক লেনদেনে কিছুটা টানাটানি থাকতে পারে। অতিরিক্ত অহংবোধের কারণে কাছের মানুষেরা দূরত্ব তৈরি করতে পারে। ব্যবসার সহযোগীর সঙ্গে ভুল বোঝাবুঝির যোগ রয়েছে, তাই কথাবার্তায় সংযম রাখুন। মাথা ব্যথা বা বুকে অস্বস্তির মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
- কন্যা (Virgo): দিনটিতে মানসিক উদ্বেগ ও অস্থিরতা থাকতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। স্বাস্থ্যের ওঠানামা বজায় থাকবে।
- তুলা (Libra): আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ শুভ। সকালের দিকেই কোনো ভালো সংবাদ মন ভালো করে দেবে। ব্যবসার প্রসার ঘটবে এবং পূর্বপরিকল্পিত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারবেন। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা থাকবে।
- বৃশ্চিক (Scorpio): অনাকাঙ্ক্ষিত ব্যস্ততায় দিন কাটবে। হঠাৎ কোনো অতিথি বাড়িতে এলে খরচ ও চিন্তা দুই-ই বাড়তে পারে। ব্যবসায় কিছুটা আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন এবং সময়মতো আহার গ্রহণ করুন, নয়তো স্বাস্থ্যের অবক্ষয় হতে পারে।
- ধনু (Sagittarius): শারীরিক ফিটনেস বা ব্যায়াম শুরু করার জন্য দিনটি দারুণ। আর্থিক লেনদেন থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতার জোড়ে বড় চুক্তি সই হতে পারে। প্রেমে ঘনিষ্ঠতা বাড়বে এবং কোনো সুহৃদ বন্ধুর থেকে সুখবর পেতে পারেন।
- মকর (Capricorn): ব্যবসায় শ্রীবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। দীর্ঘমেয়াদি কোনো বড় বিনিয়োগের পরিকল্পনা করার জন্য শুভ সময়। নতুন যানবাহন কেনার যোগ রয়েছে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন।
- কুম্ভ (Aquarius): আর্থিক বিষয়ে কিছুটা ঝুঁকি রয়েছে, তাই আজ শেয়ার বাজার বা টাকা ধার দেওয়া থেকে দূরে থাকুন। সকালে প্রতিবেশীর সঙ্গে তর্কাশঙ্ক রয়েছে, তাই সংযত হয়ে কথা বলুন। একাকীত্ব গ্রাস করতে পারে। কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
- মীন (Pisces): আজকের দিনটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে কাটতে পারে। নতুন বন্ধু তৈরির যোগ রয়েছে, যা মনে উৎসাহ বাড়াবে। আর্থিক ব্যয়ের চাপ বাড়তে পারে, তাই অহেতুক আড়ম্বর এড়িয়ে চলাই ভালো। সন্ধ্যায় পরিবারের মানুষদের সঙ্গে আনন্দময় সময় কাটবে।