‘শান্তির চাবিকাঠি নমোর হাতেই!’ ইউক্রেন সংঘাত মেটাতে মোদীর প্রশংসায় পঞ্চমুখ পুতিন

‘শান্তির চাবিকাঠি নমোর হাতেই!’ ইউক্রেন সংঘাত মেটাতে মোদীর প্রশংসায় পঞ্চমুখ পুতিন

নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি ও কূটনৈতিক প্রয়াসকে আবারও খোলাখুলি সমর্থন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর স্পষ্ট দাবি, মোদীর চিন্তাভাবনা ও প্রস্তাবিত পথ অনুসরণ করেই দুই দেশের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটানো সম্ভব।

ভ্লাদিমির পুতিন জানান, ভারত ও রাশিয়ার মধ্যে অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী সবসময়ই ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে মেটানোর বার্তা দিয়েছেন। পুতিনের কথায়, “যুদ্ধ বন্ধ করতে প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত আন্তরিক। তাঁর কাছে এমন কিছু বাস্তবসম্মত চিন্তাভাবনা রয়েছে, যা রাশিয়া ও ইউক্রেন— উভয় পক্ষের জন্যই গ্রহণযোগ্য একটি স্থায়ী সমাধান এনে দিতে পারে।” ভারতের এই গঠনমূলক এবং নিরপেক্ষ অবস্থানকে রাশিয়া সম্মান জানায় বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিক, বিশ্বমঞ্চে সংঘাত নিরসনে ভারতের নীতিগত অবস্থানের কথা এর আগেও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাজল সংবাদমাধ্যম ‘দ্য ইয়োমিউরি শিমবুন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাশিয়া-ইউক্রেন সংকটে ভারত শুরু থেকেই মানবিক ও নীতিগত পথ বেছে নিয়েছে। মোদীর এই উদ্যোগকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি— উভয় নেতাই সাধুবাদ জানিয়েছেন। ভারত বারবারই স্পষ্ট করেছে যে, যুদ্ধের ময়দানে নয়, বরং আলোচনা ও কূটনীতির টেবিলই সমাধানের একমাত্র পথ।

উল্লেখ্য, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ‘প্রোগ্রাম ফর ইকোনমিক কোঅপারেশন ২০৩০’ বাস্তবায়ন, শক্তি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *