প্রতিমা নিয়ে যাওয়ার পথে হাইওয়েতে বীভৎস ধাক্কা, রক্তের ভেজা রাজপথে ছড়ালো লাশ, নিভে গেল ৭টি প্রাণ!

প্রতিমা নিয়ে যাওয়ার পথে হাইওয়েতে বীভৎস ধাক্কা, রক্তের ভেজা রাজপথে ছড়ালো লাশ, নিভে গেল ৭টি প্রাণ!

মহারাষ্ট্রের অমরাবতী জেলার সামরুদ্ধি হাইওয়েতে ঘটে গেল এক অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে বুলধানা জেলার শেগাঁও থেকে একটি টেম্পোয় করে দুর্গা প্রতিমা নিয়ে বর্ধার দিকে যাওয়ার পথে আচমকাই নেমে আসে বিপর্যয়। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ ধমনগাঁও স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যান টেম্পোটিকে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে ঘটে যাওয়া এই মুখোমুখী সংঘর্ষে টেম্পোটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ধামাঙ্গা রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে ধামাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অমরাবতী গ্রামীণ পুলিশ সুপার নিকেতন কদম জানিয়েছেন, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আনন্দের মুহূর্তে এই আচমকা ট্র্যাজেডিতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *