বিরাটিতে CPIM-এর সভায় হামলা!
October 3, 202611:30 am

এবার বিরাটিতে আক্রান্ত সিপিএম। গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে বামেদের সভা রণক্ষেত্রের চেহারা নেয়। শুক্রবার সন্ধ্যায় বণিক মোড়ে বামেদের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। অভিযোগ, ভাঙা হয় চেয়ার, ছিঁড়ে ফেলা হয় ব্যানার, ছিঁড়ে ফেলা হয় গান্ধিজির ছবিও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চলে ইটবৃষ্টি। CPIM নেত্রী দীপ্সিতা ধরকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হন বলে জানা গিয়েছে।