সুজিত-হীন শ্রীভূমিতে জোর চর্চা! বিরোধী মন্ত্রীর প্রশংসার পরেই বিস্ফোরক ক্লাবের বিজেপি নেতা – এক ঝলক

সুজিত-হীন শ্রীভূমিতে জোর চর্চা! বিরোধী মন্ত্রীর প্রশংসার পরেই বিস্ফোরক ক্লাবের বিজেপি নেতা – এক ঝলক

একঝলক ডেস্ক:

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর অবদান নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তোলপাড়। সম্প্রতি ক্লাবের এক আলোচনা সভায় বিধাননগরের বিধায়ক তথা বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখার্জি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও সুজিত বসু যেভাবে এই পুজোকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তার জন্য মঞ্চ থেকেই তাঁকে প্রকাশ্য কুর্নিশ জানান ডঃ মুখার্জি।

তবে বর্তমান মন্ত্রীর এই প্রশংসার সম্পূর্ণ বিপরীত সুর শোনা গেছে ক্লাবের সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা বাবুয়া চ্যাটার্জির গলায়। তিনি দাবি করেন, একা কারও চেষ্টায় শ্রীভূমির পুজো এত বড় হয়নি; ক্লাবের সদস্য ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টাই এর মূল ভিত্তি। সুজিত বসু অতীতে নিজেকে প্রচারের আলোয় রেখে পুজোকে ব্যক্তিকেন্দ্রিক করার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এবার সকলকে নিয়ে পুজো আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ব্যক্তিগত শত্রুতা ভুলে সুজিত বসুর পরিবারকে পুজোয় স্বাগত জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *