ফাস্ট্যাগের নিয়মে বড় বদল! প্রতি বছর আর রিনিউ করার ঝামেলা নেই? – এক ঝলক

ফাস্ট্যাগের নিয়মে বড় বদল! প্রতি বছর আর রিনিউ করার ঝামেলা নেই? – এক ঝলক

একঝলক ডেস্ক:

টোল প্লাজায় যাতায়াত আরও সহজ করতে ফাস্ট্যাগের নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য প্রতি বছর ফাস্ট্যাগ পুনর্নবীকরণের ঝামেলা আর থাকছে না। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, দিব্যাঙ্গ ক্যাটাগরিতে নথিভুক্ত গাড়ির মালিকদের এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এবার থেকে ইউনিক ডিসাবিলিটি আইডি কার্ডে থাকা প্রতিবন্ধকতার শতাংশের ওপর ভিত্তি করেই ফাস্ট্যাগের মেয়াদ নির্ধারিত হবে, যা সাধারণ মানুষের ভ্রমণ আরও স্বস্তিদায়ক করবে।

সংশোধিত নিয়ম অনুযায়ী, যাঁদের প্রতিবন্ধকতার হার ৭০ শতাংশ থেকে ১০০ শতাংশের মধ্যে, তাঁদের ফাস্ট্যাগ ৫ বছর পর্যন্ত বৈধ থাকবে। অন্যদিকে, যাঁদের প্রতিবন্ধকতার হার ৪০ থেকে ৭০ শতাংশের কম, তাঁদের ক্ষেত্রে এই মেয়াদ হবে ৩ বছর। নির্ধারিত এই মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ফাস্ট্যাগ রিনিউ করা যাবে। মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগের ফলে জাতীয় সড়কের টোল ব্যবস্থা আরও স্বচ্ছ হবে এবং যোগ্য সুবিধাভোগীরা সহজেই সমস্ত টোল ছাড়ের সুবিধা লাভ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *