বিরাটির পর দত্তপুকুর! সিপিএমের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা – এক ঝলক

বিরাটির পর দত্তপুকুর! সিপিএমের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা – এক ঝলক

একঝলক ডেস্ক:

উত্তর ২৪ পরগনার বিরাটিতে সভা ঘিরে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার দত্তপুকুরে সিপিএমের একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাতের অন্ধকারে ঘটা এই হামলায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বামেদের দাবি, দত্তপুকুরে প্রায় পাঁচটি পার্টি অফিসে রড ও হাতুড়ি নিয়ে একযোগে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। কার্যালয়ের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র চূর্ণ করার পাশাপাশি বাম নেতাদের ছবি ও শহিদ বেদীও ভেঙে ফেলা হয়েছে।

এই হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে সিপিএম নেতৃত্ব। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিজেপি জানিয়েছে, ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সংযোগ নেই এবং রাজনৈতিক ফায়দা তুলতে তাদের নাম জড়ানো হচ্ছে। এদিকে হাবড়া ও বিরাটেও বাম ছাত্র সংগঠনের কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা তৈরি হয়। পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বাম শিবির কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *