কালীঘাটের বাসিন্দাদের নামে একাধিক সিম! কী চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ? – এক ঝলক

কালীঘাটের বাসিন্দাদের নামে একাধিক সিম! কী চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ? – এক ঝলক

একঝলক ডেস্ক:

বালি পাচার মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পেল শালবনী থানার পুলিশ। তদন্তে উঠে এসেছে, সুমিত যে ফোন ব্যবহার করতেন, তার মধ্যে মাত্র একটি নিজের নামের সিমকার্ড ছিল। বাকি একাধিক সিমকার্ড তোলা হয়েছিল কালীঘাট ও আশপাশের এলাকার বিভিন্ন বাসিন্দার নামে। এই সিমগুলির অধিকাংশই বর্তমানে সক্রিয় রয়েছে। কীভাবে বা কী উদ্দেশ্যে এই সিমগুলি সংগ্রহ করা হয়েছিল, তা গভীরে গিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, সুমিতকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইউপিআই-এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করার জন্যই এই সিমগুলি ব্যবহার করা হয়ে থাকতে পারে। সংশ্লিষ্ট সিম হোল্ডারদের এতে কোনো অনুমতি ছিল কি না, তা জানতে তাঁদের সুমিত রায়ের মুখোমুখি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখতে আদালত ধৃতকে নতুন করে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *