মোবাইলে একের পর এক তরুণীর ছবি, ফেরিওয়ালার ছদ্মবেশে কাটোয়ায় বড়সড় পাচারচক্রের পর্দাফাঁস – এক ঝলক

মোবাইলে একের পর এক তরুণীর ছবি, ফেরিওয়ালার ছদ্মবেশে কাটোয়ায় বড়সড় পাচারচক্রের পর্দাফাঁস – এক ঝলক

একঝলক ডেস্ক:

পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়ায় ফেরিওয়ালার ছদ্মবেশে এক যুবতীকে পাচারের চেষ্টার অভিযোগে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্কতায় আটক করা হয় অভিযুক্ত হকার সেলিম শেখকে, যার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার পলাশী গ্রামের মুসলিম পাড়ায়। এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় এক বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীকে তাঁর পিছু নিতে দেখে সন্দেহ হয় স্থানীয় যুবকদের। তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে একাধিক অসংলগ্ন উত্তর; কখনও নিজেকে ঘটক দাবি করে বিয়ের সম্বন্ধের কথা বলেন, আবার কখনও যুবতী নিজে এসেছেন বলে দায় এড়ানোর চেষ্টা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সেলিমকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে যুবতীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে ধৃত ফেরিওয়ালার মোবাইল ফোন থেকে বহু তরুণী ও মহিলার ছবি পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। এই ঘটনার পেছনে বড় কোনো নারী পাচারচক্র সক্রিয় রয়েছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। সমগ্র ঘটনার পেছনে প্রকৃত সত্য এবং পাচারচক্রের শিকড় উন্মোচনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *