নন্দীগ্রামের হাইভোল্টেজ প্রচারে মমতাকে মারাত্মক আক্রমণ শুভেন্দুর, ১০ মার্চকে ‘মিথ্যা দিবস’ পালনের বিস্ফোরক দাবি! – এক ঝলক
/indian-express-bangla/media/media_files/2026/10/04/nandigram-bypoll-suvendu-adhikari-final-campaign-hasirani-rath-mamata-banerjee-attack-2026-10-04-12-12-00.jpg?ssl=1)
একঝলক ডেস্ক:
নন্দীগ্রাম উপনির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে নেমে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনাকে স্রেফ ‘নাটক’ বলে দাবি করেছেন তিনি। একটি বেসরকারি হাসপাতালের রিপোর্ট প্রকাশ্যে এনে শুভেন্দু দাবি করেন, ১০ মার্চের ওই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাড় তো দূরের কথা, কোনো মাংসপেশিতেও চোট লাগেনি। এমনকি নন্দীগ্রাম ও বাংলার মানুষকে অপমান করার অভিযোগে ১০ মার্চকে ‘পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস’ ঘোষণা করার খোঁচা দেওয়ার পাশাপাশি, আগামী ৯ তারিখের পর তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রবিবার সকালে টেঙ্গুয়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রা ও জনসভার মাধ্যমে এই মেগা জনসংযোগ সারেন শুভেন্দু অধিকারী। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সভা থেকে তিনি স্থানীয় যুবকদের কর্মসংস্থান, নিয়োগে স্বচ্ছতা এবং নন্দীগ্রাম-দেঁশপ্রাণ-বাজকুল রেল পরিষেবা চালুর বার্তা দেন। পাশাপাশি, নিজের প্রাক্তন সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে ভাইপো গ্যাংকে নিশানা করে এলাকা থেকে লক্ষাধিক ভোটে জয়ের আশাপ্রকাশ করেন শুভেন্দু। বিকেলবেলাতেও তাঁর আরেকটি হাইভোল্টেজ মিছিলে জোরকদমে ভোটের প্রচারের ইতি টানছে দল।