‘প্যাথোলজিকাল লায়ার’ মমতা! শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার বিস্ফোরক প্রশ্ন ঋতব্রতের – এক ঝলক

‘প্যাথোলজিকাল লায়ার’ মমতা! শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার বিস্ফোরক প্রশ্ন ঋতব্রতের – এক ঝলক

একঝলক ডেস্ক:

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা ও অতীত একাধিক ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শাণিয়েছেন। বিরোধীদের দাবি, ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর থেকেই তৎকালীন এই নেত্রীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে সংসদে নিজের নাম ‘ডক্টর’ হিসেবে উল্লেখ করা এবং তাঁর কথিত ইসলামিক ইতিহাসের ডক্টরেট ডিগ্রির বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, তৎকালীন সময়ে দেয়াললিখনে পর্যন্ত এই ডিগ্রির ব্যবহার দেখা গিয়েছিল, যার আদৌ কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল না।

পাশাপাশি ২০২১ সালের নন্দীগ্রামের বহুচর্চিত চোট পাওয়ার ঘটনাটিকে ঘিরেও নতুন করে বিতর্ক উসকে দেওয়া হয়েছে। বিরোধী নেতাদের মতে, নির্বাচনে রাজনৈতিক সুবিধা নেওয়ার লক্ষ্যেই পায়ে চোট পাওয়ার নাটক ও প্লাস্টার করে প্রচার চালানো হয়েছিল। এমনকি তত্কালীন চিকিৎসা রিপোর্টে কোনো হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার প্রমাণ মেলেনি বলে দাবি করে ঘটনার নতুন করে তদন্তের ইঙ্গিত দেওয়া হয়েছে। অতীত থেকে বর্তমান—তৃণমূল নেত্রীর একাধিক বক্তব্য ও পদক্ষেপকে ঘিরে বিরোধীদের এই সরব আক্রমণ বঙ্গ রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *