দুই ভাইয়ের হুঙ্কার মুম্বইয়ে, মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা দাবি রাজ-উদ্ধবের – এক ঝলক

দুই ভাইয়ের হুঙ্কার মুম্বইয়ে, মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা দাবি রাজ-উদ্ধবের – এক ঝলক

একঝলক ডেস্ক:

দীর্ঘ দুই দশকের রাজনৈতিক দূরত্ব ভুলে মুম্বইয়ের রাজপথে একযোগে নামলেন উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। রবিবারের এই ‘বিরাট গর্জন মোর্চা’ মিছিলে তাঁদের মূল দাবি ছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। জাতীয় পতাকা হাতে আয়োজিত এই কর্মসূচিতে কংগ্রেস ও শরদ পওয়ারের এনসিপি নেতারাও যোগ দেন। মিছিল থেকে রাজ ঠাকরে ভোটার তালিকার অনিয়ম তুলে ধরে জ্ঞানেশ কুমারকে সতর্ক করার পাশাপাশি এসআইআর বাতিলের দাবি জানান। অন্যদিকে, উদ্ধব ঠাকরে মুখ্য নির্বাচন কমিশনারকে হিটলারের সঙ্গে তুলনা করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

মুম্বইয়ের পাশাপাশি নয়াদিল্লিতেও জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ ও একাধিক ছাত্র সংগঠনের বিক্ষোভে দিল্লির যন্তরমন্তর উত্তাল হয়ে ওঠে এবং পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী, বৃন্দা কারাট ও সঞ্জয় সিং সহ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে। আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে আবারও দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি। ফলে রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরের এই যৌথ প্রতিবাদ নির্বাচন কমিশনারের পদত্যাগের আন্দোলনকে নতুন মাত্রা দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *