পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবর! ৬০ বছর পর্যন্ত চাকরি ও চিকিৎসার বড় ভাবনায় রাজ্য

পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবর! ৬০ বছর পর্যন্ত চাকরি ও চিকিৎসার বড় ভাবনায় রাজ্য

এক দশকের বেশি সময় ধরে পঞ্চায়েতে কর্মরত অস্থায়ী কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে নিযুক্ত এই কর্মীদের সম্মানিক, চিকিৎসা সুবিধা এবং কমপক্ষে ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার সুযোগ দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অর্থ দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার বারাসাত পুরসভার এক রাজ্যস্তরের সাধারণ সভায় মন্ত্রী জানান, পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন স্তরে প্রায় এক লক্ষ অস্থায়ী কর্মী রয়েছেন এবং সচিব ও কমিশনারদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও সম্পন্ন হয়েছে।

পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে দপ্তর। আগামী এপ্রিলের মধ্যে ৩০ কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আবাস প্লাস প্রকল্পে বাড়ি চিহ্নিতকরণ থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর ঋণদান এবং জঙ্গলমহলে হাতি দমনে ‘হাতিনালা’ প্রকল্পের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান মন্ত্রী। একই সঙ্গে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করলে কঠোর আইনি পদক্ষেপ এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *