পশ্চিমের চোখরাঙানি তুচ্ছ করে রাশিয়ার পাশেই ভারত! মস্কো নিয়ে মোক্ষম বার্তা জয়শঙ্করের

পশ্চিমের চোখরাঙানি তুচ্ছ করে রাশিয়ার পাশেই ভারত! মস্কো নিয়ে মোক্ষম বার্তা জয়শঙ্করের

রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে পশ্চিমী বিশ্বের সমালোচনার মুখে নয়াদিল্লির স্বাধীন বিদেশনীতির অবস্থান আরও একবার স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সম্প্রতি এক সম্মেলনে তিনি মনে করিয়ে দেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশগুলি শুধু অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, বরং নিজের অভিজ্ঞতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই অংশীদারিত্ব বিচার করে। ১৯৫০-এর দশক থেকে শুরু করে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক ও সামরিক সমর্থনের মতো দীর্ঘ কয়েক দশকের ঐতিহাসিক অভিজ্ঞতাই আজকের মস্কো-নয়াদিল্লি সুদৃঢ় সম্পর্ককে প্রভাবিত করছে বলে জানান তিনি।

সময়ের সঙ্গে দুই দেশের সম্পর্কের পরিধি শুধু প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ না থেকে বাণিজ্য, পরমাণু, মহাকাশ এবং জ্বালানি ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে রুশ অপরিশোধিত তেল কেনা নিয়ে পশ্চিমের তীব্র সমালোচনার মুখেও ভারত নিজের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে এর অর্থ ইউক্রেন সংঘাতকে সমর্থন করা নয়; বরং নয়াদিল্লি সবসময় আলোচনার মাধ্যমে এই যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের পক্ষে সওয়াল করে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *