হঠাৎই বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, কোন শহরে কত হল নতুন রেট?

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের খরচ বাড়লেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি খুচরো জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। তবে বেসরকারি জ্বালানি সংস্থা নাইরা এনার্জি এক ধাক্কায় পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত খরচ ও দৈনন্দিন বাজেটে কিছুটা হলেও অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে সার্বিক বাজার পরিস্থিতি।
দেশের মেট্রো শহরগুলিতে আজকের তেলের নতুন দর অনুযায়ী মুম্বইয়ে পেট্রোল ১১১.২১ টাকা ও ডিজেল ৯৭.৮৩ টাকা, দিল্লিতে পেট্রোল ১০২.১২ টাকা ও ডিজেল ৯৫.২০ টাকা এবং কলকাতায় পেট্রোল ১১৩.৫১ টাকা ও ডিজেল ৯৯.৮২ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। এছাড়া চেন্নাইতে পেট্রোল ১০৭.৭৬ টাকা ও ডিজেল ৯৯.৫৫ টাকা, বেঙ্গালুরুতে পেট্রোল ১১১.৬৮ টাকা ও ডিজেল ৯৯.৫৬ টাকা এবং হায়দরাবাদে পেট্রোল ১১৬.১৫ টাকা ও ডিজেল ১০৪.২৩ টাকা ধার্য করা হয়েছে।