রহস্যময় নতুন সরকারি উপহার! অন্নপূর্ণার সাফল্যের পর ছাত্রীদের জন্য ৫০ হাজারের ‘ভগিনী নিবেদিতা’ ধামাকা

রহস্যময় নতুন সরকারি উপহার! অন্নপূর্ণার সাফল্যের পর ছাত্রীদের জন্য ৫০ হাজারের ‘ভগিনী নিবেদিতা’ ধামাকা

রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালুর পর এবার কলেজ ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তায় ‘ভগিনী নিবেদিতা’ নামে নতুন একটি আর্থিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী এই কথা জানান। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প কার্যকর হবে। এর অধীনে অবিবাহিত কলেজ ছাত্রীরা তিন দফায় মোট ৫০ হাজার টাকা পাবেন। সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় বছরে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এর পাশাপাশি রাজ্য সরকার শিক্ষা ও কর্মসংস্থান খাতে একাধিক কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি হস্টেলে থাকা তফশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের খাদ্য ভাতা মাসে ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে পুজোর আগেই কর্মবন্ধুদের ক্ষেত্রেও মিলেছে বড় সুখবর। এতদিন তাঁরা মাসিক ৫ হাজার টাকা ভাতা পেলেও, এখন থেকে একধাক্কায় ৩ হাজার টাকা বৃদ্ধি পেয়ে মাসিক ভাতা দাঁড়াচ্ছে ৮ হাজার টাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *