মহালয়ার আগেই দক্ষিণবঙ্গে তুমুল বদলাচ্ছে আবহাওয়া, ৮ অক্টোবর কলকাতায় জারি হলুদ সতর্কতা

মহালয়ার আগেই দক্ষিণবঙ্গে তুমুল বদলাচ্ছে আবহাওয়া, ৮ অক্টোবর কলকাতায় জারি হলুদ সতর্কতা

মহালয়ার আবহেই ফের রাজ্যে দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেবীপক্ষের সূচনা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৮ অক্টোবর, বৃহস্পতিবার কলকাতায় বজ্রপাত এবং ঘণ্টা ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতেও বিভিন্ন দিনে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উৎসবের মুহূর্তে কেনাকাটা ও প্রস্তুতির মাঝে এই আসাময়ের বর্ষণ সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে আগামী রবিবার অর্থাৎ দেবীপক্ষের সূচনা থেকে রাজ্যের আবহাওয়া ফের শুষ্ক হতে পারে বলে জানা গেছে। কোনো জেলাতেই ভারী বৃষ্টির বড় ধরনের কোনো সম্ভাবনা নেই, প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই পরিলক্ষিত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত দমকা হাওয়াসহ হালকা বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী ১১ অক্টোবর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *