থানার অন্দরে মহিলা সাংবাদিকদের ওপর নির্মম নির্যাতন! অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

থানার অন্দরে মহিলা সাংবাদিকদের ওপর নির্মম নির্যাতন! অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

দিল্লির সাকেত থানা চত্বরে দুই মহিলা সাংবাদিককে আটক, মারধর ও চরম হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। এই ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত মাসে ঘটা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাকেত থানার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ অবিলম্বে জনসমক্ষে প্রকাশের জোরালো দাবি তুলেছেন তিনি। রাহুলের অভিযোগ, বর্তমানে রাজধানীতে মহিলাদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ পুলিশ এবং প্রশ্ন তুললেই তাঁদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে।

ডিজিটাল সংবাদমাধ্যম ‘৪পিএম নিউজ নেটওয়ার্ক’-এর দুই সাংবাদিক শাহীন খান ও নাফিসা খানের অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর একটি কর্মসূচির বাইরে থেকে তাঁদের জোরপূর্বক সাকেত থানায় নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয় ও সাম্প্রদায়িক গালিগালাজ করা হয়। যদিও দিল্লি পুলিশ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এর পাশাপাশি, গত ৩ অক্টোবর যন্তর মন্তরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরও তিন মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে, যার তদন্তভার ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *