কালো জাদু কাটানোর নামে চরম প্রতারণা, বিচ্ছেদ হওয়া প্রেম ফেরাতে গিয়ে গয়না-টাকা খোয়ালেন পঞ্চান্নগ্রামের যুবতী

কালো জাদু কাটানোর নামে চরম প্রতারণা, বিচ্ছেদ হওয়া প্রেম ফেরাতে গিয়ে গয়না-টাকা খোয়ালেন পঞ্চান্নগ্রামের যুবতী

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়া পঞ্চান্নগ্রামের এক যুবতীকে সাহায্যের আশ্বাস দিয়ে কসবার এক পরিচিত দম্পতি তিন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেখানে তাঁকে বলা হয় যে, কালো জাদুর প্রভাবেই তাঁদের সম্পর্ক ভেঙেছে এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে তা জোড়া সম্ভব। সেই কথা বিশ্বাস করে বিচ্ছেদ হওয়া প্রেম ফেরানোর আশায় যুবতী যজ্ঞ ও নানাবিধ প্রতিকারের নামে দফায় দফায় বিপুল পরিমাণ টাকা ও সোনার গয়না তুলে দেন তাদের হাতে।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় যুবতী নিজের টাকা ও গয়না ফেরত চান। অভিযোগ, টাকা ফেরত চাওয়ামাত্রই ওই দম্পতি ও তান্ত্রিকরা তাঁকে চরম মারধর, শ্লীলতাহানি এবং এমনকি ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়। এই মর্মে যুবতী পূর্ব কলকাতার আনন্দপুর থানায় এবং ডিসি (ইস্ট)-এর কাছে লিখিত অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত দম্পতি ও তিন তান্ত্রিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *