নন্দীগ্রামে তীব্র অশান্তির আশঙ্কা! সোজা নির্বাচন কমিশনের দরবারে শুভঙ্কর, ফাঁস করলেন বিস্ফোরক তথ্য

নন্দীগ্রামে তীব্র অশান্তির আশঙ্কা! সোজা নির্বাচন কমিশনের দরবারে শুভঙ্কর, ফাঁস করলেন বিস্ফোরক তথ্য

নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটারদের ভয় দেখানো, সশস্ত্র বহিরাগতদের জমায়েত ও রাতে বাইক বাহিনীর তাণ্ডবের চরম অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দ্বারে পৌঁছালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেস কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে দাবি করে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কমিশনের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন তিনি। পাশাপাশি, মালদহ জেলা পরিষদে কংগ্রেস সমর্থক তিন সদস্যকে বেআইনিভাবে পুলিশি আটকের ঘটনার তীব্র প্রতিবাদ জানান শুভঙ্কর সরকার।

ঘটনার বিস্তারিত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, গত রাতে মালদহ স্টেশনে পৌঁছানো মাত্রই বিজেপি আশ্রিত বিশাল বাহিনী ঘেরাও করে এবং পুলিশ আদালতের সুরক্ষা নির্দেশ অমান্য করে ওই তিন সদস্যকে আটক করে। তাঁর স্পষ্ট অভিযোগ, রাজ্যে যারা বিজেপির বিরোধিতা কিংবা কংগ্রেসে যোগ দিচ্ছেন, পুলিশ প্রশাসন ব্যবহার করে তাঁদেরই মিথ্যা মামলায় হেনস্থা করা হচ্ছে। এই চরম প্রশাসনিক নৈরাজ্যের বিরুদ্ধে কংগ্রেস রাজপথে আন্দোলন করার পাশাপাশি আইনি লড়াই চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *