কৃষি যন্ত্রপাতি কিনলেই মিলবে ৮০ শতাংশ ভর্তুকি! আজ থেকেই শুরু হচ্ছে অনলাইন আবেদন

কৃষি যন্ত্রপাতি কিনলেই মিলবে ৮০ শতাংশ ভর্তুকি! আজ থেকেই শুরু হচ্ছে অনলাইন আবেদন

কৃষকদের জন্য বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে এবার থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধাও থাকছে এই প্রকল্পে। আজ, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া, যা আগামী এক মাস পর্যন্ত চলবে। এই বিশেষ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। তবে সবচেয়ে বড় শর্ত হলো, আবেদনকারীর অবশ্যই ‘কৃষক বন্ধু’ অথবা ‘পিএম কিষান’ প্রকল্পের আইডি থাকা বাধ্যতামূলক।

মোট ৪০৭ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং রাজ্যের প্রায় ৬৭ হাজার ৫৮৫ জন কৃষককে এই সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে যোগ্য কৃষকদের নির্বাচন করা হবে। কৃষকরা নিজেদের পছন্দমতো সংস্থার যন্ত্রপাতি কেনার পাশাপাশি ট্র্যাক্টর ভাড়া দিয়েও অতিরিক্ত আয় করতে পারবেন। মন্ত্রীর মতে, এই উদ্যোগ রাজ্যের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং কৃষকদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *