মহালয়ার ইডেন ইভেন্টে বড় ধাক্কা! শেষ মুহূর্তে সফর বাতিল করলেন মোদী-শাহ

আসন্ন মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অত্যন্ত ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির কারণে তাঁরা দুজনেই এই মেগা অনুষ্ঠান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। দিল্লি থেকে এই বাতিলের বার্তা ইতিমধ্যেই সরকারিভাবে নবান্নে এসে পৌঁছেছে। দুই ভিভিআইপি অতিথির সফর বাতিলের ফলে এই অনুষ্ঠানের জন্য নেওয়া বড়সড় প্রস্তুতি ও জাঁকজমক অনেকটাই কমিয়ে আনা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর ইডেন সফর বাতিল হলেও মহালয়ার এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে রাজ্যের প্রতিটি মন্ত্রীকে ওই দিন উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে মোদী ও শাহ আসার সম্মতি দিলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হচ্ছে না। তবে পুজোর সময় শহরের বেশ কিছু পুজো উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে পারেন।