ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীর ওপর হামলা! মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে লালবাজার অভিযানের ডাক

ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীর ওপর হামলা! মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে লালবাজার অভিযানের ডাক

ব্যাঙ্কশাল আদালত চত্বরে আইনজীবীকে মারধরের ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে ইউটিউবার দীপক ব্যাপারীকে আদালতে পেশ করার সময় এই বিশৃঙ্খলার সূত্রপাত হয়। সেই সময় একদল বিক্ষোভকারী দীপককে লক্ষ্য করে ডিম ছুড়লে প্রতিবাদ জানান আইনজীবীরা। অভিযোগ, এরপরই দুষ্কৃতীরা আইনজীবীদের ওপর চড়াও হয়ে হাত ভেঙে দেয় এবং এক মহিলা আইনজীবীকে হেনস্থা করে। এমনকি হেয়ার স্ট্রিট থানার ওসির বিরুদ্ধে মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করার গুরুতর অভিযোগও তুলেছে বার অ্যাসোসিয়েশন।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং কর্মবিরতির পর এ বার সরাসরি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে অনড় আইনজীবীরা। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীরা এক জরুরি সাংবাদিক বৈঠক করে আগামী বৃহস্পতিবার লালবাজার অভিযানের কর্মসূচি ঘোষণা করেছেন। বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজা সেনগুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মূল অভিযুক্ত কুশল পাণ্ডে এখনও অধরা থাকায় পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিতে এই অভিযান চালানো হবে। যতদিন না পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেফতার হচ্ছে, ততদিন এই আন্দোলন রাজ্যজুড়ে জোরালোভাবে চালিয়ে যাবেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *